মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কুকুরের মুখ থেকে উদ্ধার নবজাতক সুস্থ আছে

কুকুরের মুখ থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি এখন সুস্থ আছে। তার চিকিৎসার জন্য বুধবার সকালে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। নবজাতক শিশু ওয়ার্ডের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লাকে প্রধান করে ওই টিম গঠন করা হয়।

টিমের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘নবজাতক শিশুটি এখন ভাল আছে। তবে শঙ্কা রয়েছে তার কোনো ইনফেকশন হয় কিনা?’ ইতোমধ্যে তার সংক্রামক ব্যাধি ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতরের জঙ্গলে কুকুরের মুখ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। কুকুর শিশুটির মুখ ও বাম হাতের দুটো আঙুল খেয়ে ফেলেছে।

এ সময় শিশুটির কান্নায় জাহানারা বেগম নামে এক গৃহবধূ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

জাহানারা বেগম ও তার স্বামী শাহাদাৎ হোসেন জানান, তাদের তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। নবজাতক এই মেয়েটি যদি কেউ দায়িত্ব নিতে না চায়, তাহলে তারা এর দায়িত্ব নিতে রাজি আছেন।

ডা. আবিদ হোসেন মোল্লা জানান, নবজাতকের নাক, মুখে ও বাম হাতের আঙুলে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে ওই নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত