রংপুরে গুলিতে জাপানের নাগরিক নিহত
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানের এক নাগরিক নিহত হয়েছেন। তার নাম হোসি কোনিও (৬৬)। শনিবার সকাল সাড়ে ১০টায় মাহিগঞ্জের আলুতারি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার বুক ও ঘাড়ে গুলি লেগেছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, নিহত হোসি কোনিও রংপুরের মাহিগঞ্জে ছয় মাস ধরে একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেন।
শনিবার সকালে রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে আলুতারি এলাকায় মোটরসাইকেলে আগত একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘাড় ও বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে রাখা হয়েছে।
এ হত্যাকাণ্ডের মাত্র চার দিন আগে গত সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক এলাকা গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













