রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পূজা মণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা, আটক ৯

শহরের পুরানবাজার পূজা ম-পে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পুরানবাজার দাসপাড়া ও হরিসভা পূজা ম-পে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কথা কাটাকাটিকে কেন্দ্রে করে কিছু উচ্ছৃঙ্খল যুবক দেশিয় অস্ত্র নিয়ে পূজা ম-পে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। এসময় পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

পরে এএসপি সাকিল আহাম্মেদের নেতৃত্বে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়।

এসময় ঘটনায় জড়িত সন্দেহে জহির (২০), নাঈম(১৮), হৃদয় খান (১৯), অন্তর হোসেন(১৮), ইদ্দিস গাজী (১৮), কাউছার পাটওয়ারী (১৮), শামিম মিয়া (১৯), মিঠু হাওলাদার (২২) ও রাকিবকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত