বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বুধ-বৃহস্পতিবার জামায়াতের হরতাল

আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এতে বলা হয়, সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে ও তিনিসহ আটক সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হবে।

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
মিছিল
মিছিলমানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার আপিল বিভাগ মুজাহিদের মৃত্যুদণ্ডে বহাল রাখার পরপরই রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা মহানগর জামায়াত বিক্ষোভ মিছিল করে।

মহানগর জামায়াতের নেতা আতাউর রহমান সরকার ও সাইফুল ইসলাম এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি চৌরাস্তা থেকে একটু সামনে গিয়ে শেষ হয়ে যায়।

এদিকে মুজাহিদকে সরকার হত্যার ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে হরতালসহ দোয়া দিবসের কর্মসূচি দেয়া হবে বলে জানান মহানগর জামায়াতের এক নেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত