প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে আহত
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। গত চারদিন ধরে বরগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঐ কলেজছাত্রী।
গত ২৩ অক্টোবর সকালে বরগুনার তালতলীতে এ ঘটনা। মঙ্গলবার সময় টিভির এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে।
নির্যাতিতা কলেজছাত্রীর পরিবার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে আল-আমিন। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে কুপিয়ে আহত করে আল-আমিন ও তার সহযোগীরা।
এর আগে, গত ২২ অক্টোবর রাতে তালতলীর নিজ বাড়ি থেকে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করে ঐ বখাটেরা বলে অভিযোগ কলেজছাত্রীর স্বজনদের।
এদিকে, ঘটনার পর থেকেই হুমকি দিচ্ছে বখাটেরা বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বরগুনা জেলার পুলিশ সুপার বিজয় বসাক। আর হাসপাতালের ডাক্তার জানান, পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













