মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৮ বছর পূর্বের জের ধরে খুন করা হয় মালেয়শিয়া প্রবাসীকে

নারায়ণগঞ্জ বন্দরে মাদকসেবীর ছুরিকাঘাতে আহত নাছিরউল্লাহ ওরফে রহিসউদ্দিন (৩০) দীর্ঘ ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় রোববার সন্ধ্যায় সে মারা যান। সোমবার দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

নিহতের পরিবার থেকে জানানো হয়, দীর্ঘ ৮ বছর পূর্বে মিম্বর নামে এক মাদকসেবীকে মোবাইল চুরির অপরাধে মারধর করা হয়। এ ঘটনার কিছুদিন পর মালেয়শিয়া চলে যান রহিসউদ্দিন। দীর্ঘ ৮ বছর প্রবাসে থেকে পিতা-মাতা পরিবারের সঙ্গে ঈদুল আযাহা পালন করতে ছুটিতে ফিরে আসে নিজ জম্মভূমি বন্দর ঘারমোরায় নিজ গ্রামে। রহিসউদ্দিন দেশে ফিরে আসার খবর পেয়ে প্রতিশোধ নিতে ওৎপেতে থাকে একই এলাকার ঐ মোবাইল চোর মাদক সেবী মিম্বর মিয়া।

গত ৩ অক্টোবর প্রবাসী রহিসউদ্দিন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে ঘারমোরা কেদ্রিয় জামে মসজিদের সামনেই মিম্বর মিয়া তাকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করলে তার পেটে নাড়িভুরি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দীর্ঘ ২৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত রোববার রাতে তার মৃত্যু হয়। নিহত ওই প্রবাসী উপজেলা ঘারমোড়া এলাকার পিয়ার হোসেনের ছেলে। আহত প্রবাসী রহিসউদ্দিন মৃত্যুর খবর চার দিকে ছড়িয়ে পড়লে রোববার সন্ধ্যায় সন্ত্রাসী মিম্বর মিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

নিহতের পিতা পিয়ার হোসেন জানান, ৮ বছর পূর্বে তার ঘরে চুরি করে দুইটি মোবাইল সেট ও মূল্যবান মালপত্র নিয়ে যায় একই এলাকার মৃত হাফেজ মিয়ার ছেলে মাদক সেবী মিম্বর মিয়া।এ চুরির দায়ে তার ছেলে রহিসউদ্দিনসহ কয়েকজন মিলে মাদক সেবী মিম্বর মিয়াকে মারধর করেছেন।

ওই ঘটনার জের ধরেই সন্ত্রাসী মিম্বর এলোপাথারি ভাবে কুপিয়ে তার ছেলে রহিসউদ্দিনকে হত্যা করেছে। বন্দর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রবাসীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা নেয়া হয়েছিল। আসামি আদালত থেকে জামিনে আসার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত