জজ আদালতেও জামিন পাননি পাপিয়া
নাশকতার ৯ মামলায় জজ আদালতেও জামিন পাননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পাপিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
এর আগে গত ১৬ জুন এ ৯ মামলায় ঢাকা মহানগরের তিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া।
তিন আদালতেই শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাপিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারকরা। পরে আজ সকালে পাপিয়ার আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে সেখানেও বিচারক তার জামিন আবেদন নাকচ করে দেন।
চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













