বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতীয় ‘পাসপোর্ট-পাচারের’ দায়ে গ্রেপ্তার ২ বাংলাদেশি

ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বলছে তারা দুজন বাংলাদেশি ট্রাক চালককে আটক করেছে, যখন তারা সাতটি ভারতীয় পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।
ওই সাতটি ভারতীয় পাসপোর্টেই সৌদি আরবের ভিসা রয়েছে।
ওই দুই বাংলাদেশি নাগরিক ট্রাকে করে পেট্রাপোল স্থল বন্দরে মাল খালাস করতে এসেছিলেন।
বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্তের ডিআইজি, আর পি এস জাসওয়াল জানিয়েছেন, খুলনায় রেজিস্ট্রিকৃত একটি ট্রাকে করে পেট্রাপোল বন্দরে মাল খালাস করে ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার সময়ে ওই দুজনকে আটক করা হয়। চালক শওকত গাজি ও তার সহকারী আবুল কালাম – দুজনেই বাংলাদেশের যশোরের বাসিন্দা।

বিএসএফ বলছে গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকে তল্লাসি চালানোর সময়েই সাতটি ভারতীয় পাসপোর্ট পাওয়া যায় মিঃ গাজি ও মিঃ কালামের কাছ থেকে।
বিএসএফের অন্য এক আধিকারিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, দিন দুয়েক আগে কোনও এক বাংলাদেশি নাগরিক প্লাস্টিক প্যাকেটে মুড়ে ওই পাসপোর্টগুলি পেট্রাপোলের একটি দোকানে রেখে যান।
ধৃত বাংলাদেশিরা নিজের দেশে ফিরে যাওয়ার সময়ে ওই প্যাকেটটি নিয়েছিলেন। জেরায় ওই দুই ধৃত জানিয়েছেন যে বাংলাদেশে এক ব্যক্তির কাছে ওই প্যাকেটটি পৌঁছিয়ে দেওয়ার কথা ছিল তাদের।
দুজনকেই রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ট্রাকটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।
সৌদি আরবের ভিসা সহ পাসপোর্টগুলি উত্তরপ্রদেশ, বিহার রাজ্যের বাসিন্দাদের নাম ইস্যু করা হয়েছে।
তবে ভারতীয় পাসপোর্টগুলি আসল না জাল, তা এখনও বোঝা যায় নি। পরীক্ষার জন্য সেগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত