পুরুষকে যৌনহেনস্তা, দুই নারীকে ধরতে পুরস্কার ঘোষণা
এক পুরুষকে যৌন হেনস্তা করায় যুক্তরাষ্ট্রে দুই নারীর বিরুদ্ধে ‘তৃতীয় মাত্রার’ যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। কিছুদিন আগে ওয়াশিংটন ডিসির একটি পেট্রলপাম্পে এই হেনস্তার ঘটনা ঘটে।
পেট্রলপাম্প থেকে সংগ্রহ করা ঘটনাটির ভিডিওচিত্র গত ৭ অক্টোবর নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, পেট্রলপাম্পের দোকানে নিজের ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। এমন সময় ওই দোকানে আসা দুই নারী তাঁকে উত্ত্যক্ত করেন। এঁদের মধ্যে একজন নিজের শরীর দিয়ে পুরুষটির শরীর স্পর্শ করেন। অন্যজন পুরুষের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং তাঁকে বারবার চুমু দিতে থাকেন।
দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই দুই নারীর সন্ধান পেতে এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটনের পুলিশ। কেউ যদি এঁদের সম্পর্কে কোনো তথ্য দিয়ে গ্রেপ্তারে সহযোগিতা করতে পারেন, তবে তিনি এই পুরস্কার পাবেন বলে পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













