পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে: বান্দরবানে
বান্দরবান শহরের বনরুপা পাড়া এলাকায় পাহাড় ধসে আলিফ (১১) ও মিম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। ভারি বর্ষণের কারণে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আলিফ ও মিম ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে হঠাৎ করে বিকট শব্দে পাহাড়ের টিলায় থাকা কয়েকটি বসতঘরসহ আশপাশের প্রায় ৫/৬টি বাড়ি ধসে পড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শুক্রবার ভোররাতে শহরের বনরুপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটিকে উদ্ধার করতে গিয়ে আরো কয়েকজন আহত হন। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













