হোটেল ও গেস্ট হাউস থেকে ৫২ তরুণ-তরুণী আটক
আজ বুধবার ভোর ৫টার দিকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৫২ জন তরুণ-তরুণীকে আটক করেছে খুলশী থানা পুলিশ। আটকদের মধ্যে ৩২ জন তরুণ ও ২০ জন তরুণী রয়েছে বলে জানাগেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার খবর পেয়ে ভোরে একযোগে অভিযান চালানো হয়।
এসময় হোটেল ও গেস্ট হাউস থেকে যাচাই বাছাই শেষে ৫২ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। এদের মধ্যে ৩২ জন তরুণ ও ২০ জন তরুণী রয়েছে। তাদের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













