আতঙ্কে দিনাজপুরের ৫১৫ বিদেশি নাগরিক
জেলা শহরে ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারি সামিওকে গুলি করে হত্যা চেষ্টার পর আতঙ্কে আছেন এ জেলায় অবস্থানকারী ৫১৫ জন বিদেশি নাগরিক।
পারোলারির ঘটনার প্রতিবাদে দিনাজপুরের মিশনারি স্কুল ও কলেজগুলোর শিক্ষক ও ছাত্ররা ক্লাস বর্জন করেছে। মিশনারি হাসপাতালগুলোর বহির্বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে।
সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিনাজপুর জেলায় অবস্থানরত ৫১৫ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়। বড়পুকুরিয়া কয়লাখনি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, মধ্যপাড়া কঠিন শিলা, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ৫১৫ বিদেশি নাগরিককে নিকটস্থ থানায় ছবিসহ যোগাযোগ করতে বলে স্থানীয় প্রশাসন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০৩ জন বিদেশি ছাত্র-ছাত্রী রয়েছে।
দিনাজপুর সদর উপজেলায় ১৫৬ জন, পার্বতীপুরে ৩৪৭ জন, বোচাগঞ্জে দুই জন, খানসামায় একজন, ফুলাবাড়ীতে তিনজন, কাহারোলে দুইজন ও ঘোড়াঘাটে চারজন বিদেশি নাগরিক বসবাস করছেন।
প্রসঙ্গত, ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারি সামিওকে গত বুধবার সকাল ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে হামলার শিকার হন তিনি। অজ্ঞাতনামা মোটর সাইকেলের ৩ দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানের হেলিকপ্টারে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর থেকে বুধবার বিকেলে নেওয়া হয়েছে তাকে।
এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হলেও এখনও প্রকৃত ক্লু উদ্ধার করতে পারেনি প্রশাসন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













