রানা প্লাজা ভবন মামলার চার্জশিট গ্রহণের শুনানি পিছিয়েছে
রানা প্লাজা ভবন ধসের মামলায় ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি পিছিয়ে আাগামি ৮ জুলাই ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার সিনিয়ার জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. শাহিনুর রহমান নতুন এ তারিখ ধার্য করেন। আজ ভবন ধসের মামলায় চার্জশিট গ্রহনের শুনানির দিন ধার্য ছিলো। তবে কারা কর্তৃপক্ষ সোহেল রানাকে আদালতে হাজির না করায় শুনানির তারিখ পেছানো হয়।
একই সঙ্গে সোহেল রানাকে কেন আদালতে হাজির করা হলো না এ ব্যাপারে কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলায় তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও সরকারি মঞ্জুরি আদেশ না পাওয়ার কারণে তাদের চার্জশিটভুক্ত করা যায়নি। তাদের বিরুদ্ধে মঞ্জুরি আদেশ দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।
আদালত এ আবেদনের ওপর শুনানি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, মামলাটিতে গত ১জুন সোহেল রানাসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। চার্জশিটভুক্ত ৪২ জনের মধ্যে ২৬ জন পলাতক আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













