মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্যামব্রিয়ান কলেজের হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ

‘আমি মোবাইল চুরি করি নাই’

ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি পরীক্ষার্থী সামিয়াতুস সাদিকা মীমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হয়। মীমের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, মীমকে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর নর্দ্দা এলাকায় ক্যামব্রিয়ান কলেজের হোস্টেল থেকে মীমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের পর মীমের মামা শাহজালাল শাহীন বলেন, ‘মীমের যে উচ্চতা তার পক্ষে সম্ভব না ওড়না পেঁচিয়ে এত বড় সাহস দেখানো। হোস্টেল কর্তৃপক্ষ হয়তো তাঁকে মেরে এভাবে ঝুলিয়ে রেখেছে।’

মীমের বাবা খলিলুর রহমান বলেন, ‘আত্মহত্যা করলে তো চেহারায় একটা কালো ছাপ পড়ে যায়। আমার মেয়ের কিছুই হয়নি। এটা আত্মহত্যা নয়। এটা অন্য কিছু।’

এ ব্যাপারে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষক ও হোস্টেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন রুমি বলেন, ‘মীম খুব মেধাবী ও ভদ্র মেয়ে ছিল। বিজ্ঞান বিভাগে পড়ত, বেশ ভালো পড়াশোনা করত। হোস্টেলের ছয় তলায় সে থাকত।’

বিষয়টির সঙ্গে মোবাইল ফোন সম্পর্কিত জানিয়ে জালাল উদ্দিন রুমি বলেন, ‘আমাদের এখানে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। মীম যে ফ্লোরে থাকে সেখানে কেউ কেউ লুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করত বলে জানতে পারি। আমি যতদূর জানতে পারি গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার ওদেরই কারো মোবাইল ফোন হারিয়ে যায়। বিষয়টি নিয়ে ওরা আমাদের কাছেও আসেনি, কারণ মোবাইল রাখাই নিষেধ। এ নিয়ে ওই মেয়েরা মীমকে সন্দেহ করে। মীমও ব্যাপারটি নিয়ে আমাদের কাছে আসেনি।’

জালাল উদ্দিন রুমি আরো বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় মীমের রুমমেটরা দেখে ওদের রুম ভেতর থেকে বন্ধ করা। ধাক্কা দিয়েও কোনো সাড়া পাইনি আমরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মীমের ঝুলন্ত শরীর। গলায় ওড়না পেঁচানো।’

এদিকে মীমের মামা মোহাম্মদ শাহজাহান বলেন, ‘যেখানে মোবাইল ফোন রাখা যায় না, সেখানে কীভাবে তার (মীম) হাতে চিরকুট দিয়ে বলছে যে আমি মোবাইল চুরি করি নাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত