বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মানতেই পারছি না, আমার প্রেমিকা কুমারী নয়!’

দীর্ঘদিন থেকেই দু’জনেই দু’জনকে খুব ভালোবাসে। কিন্তু সম্প্রতি মেয়েটির একটি কথায় বড়সড় ফাটল দেখা দিয়েছে সম্পর্কে। ছেলেটি জানতে পেরেছে, তার প্রেমিকার অতীত প্রেমিকের সঙ্গে শারীরিক মিলন হয়েছিল। তা শুনেই ছেলেটি মানসিক ভাবে ভেঙে পড়েছে। সে এখন কী করবে, বুঝতে পারছে না।

ছেলেটি বলছে, ‘আমি ক্রমেই দুর্বল হয়ে পড়ছি। ভাবতেই পারছি না, আমার গার্লফ্রেন্ড ভার্জিন নয়। আমার বাড়িতে জানতে পারলে, চূড়ান্ত অশান্তি হবে।’

সম্প্রতি এই সমস্যা নিয়ে টাইমস অফ ইন্ডিয়া-র [email protected]এ একটি মেইল আসে।

ভেবে দেখুন, এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছেন বর্তমানের অনেক প্রেমিক-যুগল। অতীতে ফেলে আসা কোনও দুর্বল মুহূর্তের জন্য এক লহমায় ভেঙে যাচ্ছে সুন্দর একটি সম্পর্ক। সঠিক পরামর্শের অভাবে সব শেষ হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে।

এ বিষয় ভারতীয় মনোবিদ রচনা কে সিং এর পরামর্শ, ‘আমি বুঝতে পারছি আপনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাও বলব, আপনার গার্লফ্রেন্ডের সততা ও স্বচ্ছতাকে আমি কুর্নিশ না করে পারছি না, কারণ তিনি আপনার কাছে কিছু লুকিয়ে রাখেননি। দয়া করে নিজের অতীত সম্পর্কগুলি একবার ভাবুন। হতেই পারে সেই সম্পর্কগুলিতে আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছিল, যা আপনার গার্লফ্রেন্ডের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনার জীবনের অংশ ছিল না। সুতরাং অতীতে আপনি কী করেছেন, সেই প্রশ্ন করার জায়গায় কিন্তু আপনার গার্লফ্রেন্ড নেই। একই ভাবে তার অতীত নিয়েও আপনার প্রশ্ন করা অনুচিত।’

তিনি বলেন, ‘একটা বিষয় বোঝার চেষ্টা করুন, আপনি না বললে তো আপনার গার্লফ্রেন্ডের অতীত জানতে পারবে না আপনার বাড়ির লোক। একটি প্রাপ্তবয়স্ক সম্পর্কে কিছু কথা নিজেদের মধ্যেই রাখতে হয়। তাই ওসব চিন্তা বাদ দিন। সকলেরই অতীত থাকে আর অতীত আঁকড়ে ধরে তো আর বাঁচা সম্ভব নয়। বুদ্ধিমত্তার এটাই হবে যে, গার্লফ্রেন্ডকে উদার চিত্তে গ্রহম করুন, যিনি সত্। যদি আপনি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, অতীত তুচ্ছ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী