২ মেয়ের সাথে মায়ের লাশ
দুই মেয়ের সাথে মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। নীলফামারীর জলঢাকায় শোবার ঘর থেকে দুই শিশু কন্যাসহ ফেন্সি বেগম (৩২) নামে এক মায়ের লাশ উদ্ধার করা হয়। উপজেলার কাঁঠালি ইউনিয়নের দেশীবাড়ী আশ্রায়ন প্রকল্পে রোববার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ফেন্সি বেগম কাঁঠালি ইউনিয়নের মো. আশরাফ আলীর স্ত্রী।
ফেন্সির দু’মেয়ে হলো— আকলিমা (৮) ও খাদিজা (৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ সকালে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা তার দু’মেয়ের লাশ বিছানায় এবং ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই শিশু কন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
তবে হত্যা ও আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় আশরাফ আলীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, স্বামী-স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













