কুনিও হোশি হত্যার ‘মূল আসামী’ জেএমবির মাসুদ রানা


বাংলাদেশে পুলিশ বলছে, অক্টোবর মাসে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকান্ডের ঘটনার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে মাসুদ রানা নামে জেএমবির একজন গ্রেফতারকৃত নেতা। রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির আজ এক সংবাদ সম্মেলনে বলেন, কাউনিয়া থেকে গত বৃহস্পতিবার আটক করা মাসুদ রানা কুনিও হোশি হত্যাকান্ডের একজন মূল আসামী, এবং নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামা’তুল মুজাহিদীনের একজন আঞ্চলিক কমান্ডার।
মাসুদ রানা ওই হত্যাকান্ডের ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানান মি. কবির। ঘটনার পর ইসলামিক স্টেট এ হত্যার দায় স্বীকার করে বলে একটি মার্কিন ওয়েবসাইটের খবরে বলা হয়েছিল।
গত ৩রা অক্টোবর রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন আক্রমণকারী গুলি করে কুনিও হোশিকে হত্যা করে। মি. হোশি ওই এলাকার দীর্ঘদিনের বাস্দিা এবং কৃষিকাজ করতেন।
কুনিও হোশি হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ, এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন স্থানীয় বিএনপি’র নেতা।
পুলিশ বলছে, কুনিও হোশি হত্যাকান্ড ছাড়াও এই মাসুদ রানা একটি স্থানীয় মাজারের খাদেমকে হত্যা এবং একজন বাহাই নেতাকে হত্যার চেষ্টার সাথেও জড়িত ছিল।
এ বছর সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকায় ইতালিয় নাগরিক চেজারে তাভেলা ও রংপুরে কুনিও হোশি – এ দু’জন বিদেশী নাগরিক খুন হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে।
বিদেশীদের ওপর আরো হামলার আশংকার মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর স্থগিত করে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













