রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রিটেনের মহারানীর জাঙ্গিয়া নিলামে উঠেছে

ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার ব্যবহৃত সুতির একটি জাঙ্গিয়া নিলামেে উঠেছে। জাঙ্গিয়াটির কোমরের মাপ ৪৫ ইঞ্চি। সংশ্লিষ্ট নিলাম প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রিচার্ড এডমন্ডস্‌ জানিয়েছেন জাঙ্গিয়াটি মহারানীর জীবনের শেষ দশ বছরে ব্যবহৃত।

“প্রথম জীবনে রানী যথেষ্ট তন্বী ছিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার কোমরের মাপ বড় হতে থাকে।” মি এডমন্ডস জানান, রানী ভিক্টোরিয়ার বিভিন্ন বয়সের এত ছবি আছে যে জাঙ্গিয়াটি তার কোন বয়সের, বুঝতে খুব কষ্ট হয়না।

ভিআর অর্থাৎ তার নামের আদ্যক্ষর খচিত এই জাঙ্গিয়া ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির একটি যাদুঘরের পক্ষ থেকে নিলামে তোলা হচ্ছে। ইয়েস্টারডেজ ওয়ার্ল্ড নামে ঐ যাদুঘর কর্তৃপক্ষ মহারানীর ১২৫ বছর পুরনো এই জাঙ্গিয়াটি কিনেছিলেন তার এক একান্ত পরিচারিকার কাছ থেকে।

এই জাঙ্গিয়া ছাড়াও সেদিন নিলামে উঠবে রানী ভিক্টোরিয়ার তৃতীয় কন্যা প্রিন্সেস অ্যালিসের ব্যবহৃত জুতো এবং মোজা। ধারণা করা হচ্ছে, ১১ই জুলাইয়ের নিলামে কয়েক হাজার পাউন্ডে বিক্রি হবে রাজপরিবারের এসব পোশাক।

এর আগে ২০১৪ সালে এক নিলামে রানী ভিক্টোরিয়ার হাঁটু অবধি একটি অন্তর্বাস ৬২০০ পাউন্ডে বিক্রি হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত