লতিফ সিদ্দিকীর ১৭ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল
পবিত্র হজ নিয়ে মন্তব্য করায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ১৭টি মামলার কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
এ বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘১৭টি মামলায় লতিফ সিদ্দিকীকে স্থায়ীভাবে জামিন ও সব মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। আজ মামলার কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছেন।’
এর আগে এসব মামলায় চলতি বছরের মে ও জুন মাসে উচ্চ আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী। বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বছর ২৯ সেপ্টেমম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী।
কটূক্তি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনের ভিত্তিতে দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন ইসলামী সংগঠন সাবেক এই মন্ত্রীর বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করে। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













