বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বর্ণ নিয়ে পালালো পুলিশ

রেজাউল ইসলাম নামে এক যুবককে ১৩টি সোনার বারসহ আটক করেছিলেন বেনাপোল বন্দর থানায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম রফিক। তবে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যের মাধ্যমে থানায় আসামি পৌঁছালেও এএসআই রফিকুল আর ফেরেননি।

বেনাপোল বন্দর থানার রফিকুল নামে ওই দারাগো সেই থেকে পালাতক রয়েছেন। তার খোঁজ না পেয়ে সোমবার বিকেলে তার নামে বেনাপোল বন্দর থানায় ৪০৯ ও ৫২০ ধারায় মামলা করেছে পুলিশ।

পলাতক এএসআই রফিক নড়াইল জেলার তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি এক বছর ধরে বেনাপোল বন্দর থানায় কর্মরত রয়েছেন।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান মুঠোফোনে জানান, এএসআই রফিক ও এক পুলিশ সোমবার ভোরে বন্দর থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে রেজাউল ইসলামকে ১৩টি স্বর্ণের বারসহ আটক করেন। পরে অভিযানে থাকা পুলিশ কনস্টেবলকে দিয়ে আসামি থানায় পৌঁছে দেয় রফিক। আর তিনি জব্দ করা ১৩টি স্বর্ণের বার নিয়ে পালিয়ে যান।

ওসি আরও জানান, আমরা অপেক্ষা করছিলাম তিনি ফিরে আসবেন। কিন্তু না আসায় সোমবার বিকেলে তার নামে আত্মসাৎ ঘটনায় ও দুর্নীতির অভিযাগে ৪০৯ ও ৫২০ ধারায় মামলা করা হয়েছে।

এদিকে, স্থানীয় সূত্রের দাবি রফিক জব্দ করা স্বর্ণ নিয়ে থানায় ফিরেছিলেন। তিনি সোমবার সন্ধ্যার দিকে থানা থেকে স্বর্ণ নিয়ে পালিয়ে যান। কিন্তু ঝামেলা এড়াতে ওসিসহ সংশ্লিষ্টরা স্বর্ণ নিয়ে থানায় ফেরেননি বলে উল্লেখ করেছেন। আর সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও মামলা হয়েছে মঙ্গলবার। তবে কাগজ-কলমে দেখানো হয়েছে সোমবার বিকেলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত