নৌবাহিনীর মসজিদে বোমা : আটক দুজনের জিজ্ঞাসাবাদ চলছে
চট্টগ্রামের নৌবাহিনীর ঈসা খাঁ ঘাটির একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন নৌবাহিনীর তিনজন কর্মকর্তা ও তিনজন সৈনিকসহ ছয়জন।
বিস্ফোরণের সময় রমজান নামের নৌবাহিনীর একজন ব্যাটম্যান ও নৌবাহিনীর বল পিকার মান্নান ওরফে সিয়ামকে হাতেনাতে আটক করে র্যাব। তাঁদের কাছ থেকে ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানায়পুলিশ।
জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত ওই দুজনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মামলা হলে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













