শ্বশুর-শ্যালকের পিটুনিতে জামাই নিহত


পারিবারিক বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় শ্বশুর ও শ্যালকের পিটুনিতে জামাই টুটুল নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মারা যান। নিহত টুটুল একই পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফার্মপাড়ার নিহত টুটুল ও তার শ্বশুর একই পাড়ার নুর আলীর সঙ্গে কয়েক মাস থেকে বিরোধ চলে আসছিল। টুটুলের স্ত্রী নাজমা এক সন্তানের জননী। তিনি স্বামীর কাছ থেকে বাপের বাড়ি চলে যান। টুটুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে তার শ্বশুর নুর আলী ও ছেলে মোস্ত জিআই পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে বাড়ির পাশে ফেলে রাখেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে টুটুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে এ ঘটনার পর পর শ্বশুর ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













