বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্মঘটে কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশে বাস বন্ধ

বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের বাস ধর্মঘট চলছে। হঠাৎ পরিবহন ধর্মঘটের সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার সকালে কিশোরগঞ্জ গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়ে এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

পরিবহন মলিকদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক তার সংঘবদ্ধ লোকদের নিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এর প্রতিবাদ করায় মানিক তার লোকবল নিয়ে শনিবার জেলা শ্রমিক ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখে।

এর প্রতিবাদে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সন্ত্রাসী মানিককে গ্রেপ্তার ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে রোববার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য এ ধর্মঘটের ডাক দেয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, যাত্রীদের হয়রানিসহ বাসট্যান্ডে নিরাপত্তা নিশ্চিতের জন্য জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছে। এছাড়াও সন্ত্রাসী মানিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয়েছে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত