বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুষ্টি চাহিদা মেটাতে পুকুরে মলা মাছের চাষ

মলা-ঢ্যালার মতো ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে – ছেলেবেলায় বাবা মায়ের কাছ থেকে শোনা এই উপদেশ এখন বৈজ্ঞানিকভাবে সত্য হতে যাচ্ছে। মলা মাছের পুষ্টি গুণের ওপর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, দৈনিক খাদ্য তালিকায় মলা মাছ থাকলে তার স্বাস্থ্যগত সুফল অনেক বেশি।

বিশেষভাবে ভিটামিন এ-এর অভাব পূরণে এটি খুবই কার্যকর বলে খবর দিচ্ছে দক্ষিণ এশীয় সাইডেভনেট নামের উন্নয়ন সংক্রান্ত একটি ওয়েবসাইট। এটি বলছে, মলা মাছের পুষ্টিগুণের ওপর একটি গবেষণা নিবন্ধ আগামী মাসে অ্যাকুয়াকালচার সাময়িকীতে প্রকাশিত হবে।

এই নিবন্ধে বর্ণনা করা হবে বসতবাড়ির কাছে ছোট পুকুরে মলা-মাছ চাষ করে কিভাবে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা যায়। বাংলাদেশে মলাসহ যেসব ছোট মাছ পাওয়া যায় তাতে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন বি-১২সহ নানা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়।

পাশাপাশি এসব মাছে থাকে ফ্যাটি অ্যাসিড এবং অ্যানিম্যাল প্রোটিন। ওয়ার্ল্ড ফিশ সেন্টারের এই গবেষণার প্রধান লেখক শকুন্তলা হারাক্‌সিং থিলস্টেড বলছেন, “আমরা গবেষণায় যেটা দেখাতে চাইছি তাহলে স্বল্প ব্যয়ে মলা মাছ চাষ করে ভিটামিন এ-এর চাহিদা মেটানো সম্ভব।“

ভিটামিন এ-এর সঙ্কটে শিশুদের মধ্যে অন্ধত্ব ও সব বয়সের মানুষের মধ্যে নানা ধরনের অসুখ-বিসুখ হতে পারে। এ ক্ষেত্রে মলা মাছের চাষ পুষ্টি চাহিদা মেটানোর ক্ষেত্রে একটা কার্যকর পথ হতে পারে বলে তিনি মনে করেন।

ভিটামিন এ-এর চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ দু`দশকেরও বেশি সময় ধরে কর্মসূচি চাল রেখেছে।তার পরও দেশটিতে চরম ভিটামিন-এ সঙ্কট রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত