শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত্যুর সঙ্গে লড়াই করছে অগ্নিদগ্ধ স্বপ্না

স্বপ্ন ছিল দুই কন্যা সন্তানকে মানুষের মত মানুষ হিসেবে তৈরি করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর। আজ সেই স্বপ্ন শুধুই স্বপ্ন থেকে যাচ্ছে স্বপ্নার। যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের লোকজনের অমানুষিক নির্যাতন আর কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় আজ মৃত্যুর সঙ্গে লড়ছে অগ্নিদগ্ধ স্বপ্না।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি স্বপ্নার ঝলসে যাওয়া শরীর ও মুখ সে কথাই বলে দিচ্ছে। স্বপ্নার বাবার বাড়ির লোকজন দরিদ্র হওয়ায় যেমন একদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না, অন্যদিকে এখন পর্যন্ত মূল আসামি স্বপ্নার স্বামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। প্রশ্ন তুলছেন ন্যায় বিচার পাওয়া নিয়ে।

কথা হয় স্বপ্নার বড় ভাই ও মামলার বাদী মামুন শেখের সঙ্গে। তিনি জানান, ৬ বছর পূর্বে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মদনডাঙ্গী গ্রামের তোকেনের ছেলে এরশাদের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তার বোনের জামাই মাঝে মাঝে যৌতুকের টাকা দাবি করে আসছে। এরই মধ্যে প্রায় লক্ষাধিক টাকাও দিয়েছে তাকে। কিন্তু তারপরও থেমে থাকেনি নির্যাতনের মাত্রা।

অবশেষে গত ১০ জানুয়ারি গভীর রাতে স্বপ্নার স্বামী ও পরিবারের লোকজন গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চলছে তার চিকিৎসা।

স্বপ্নার বড় ভাই আরও জানান, এখন পর্যন্ত স্বপ্নার কথা বন্ধ রয়েছে। কথা বলার চেষ্টা করলেও বলতে পারছে না। তার দুই ভাগ্নি এখন তাদের বাড়িতেই রয়েছে।

এদিকে অনেক নাটকীয়তার পর রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল ইসলামের নির্দেশে অবশেষে বালিয়াকান্দি থানা গত ১৩ জানুয়ারি মামলা গ্রহণের পর দুইজন আসামি গ্রেফতার করলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল আসামিরা।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মূল আসামি গ্রেফতারের ব্যাপারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আশা করছি যেকোনো মুহূর্তেই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত