বাগেরহাটে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি


বাগেরহাটে দড়াটানা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে বাগেরহাট-মোড়েলগঞ্জ নৌরুটের দড়াটানা নদীর দোয়ানির খাল এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
তবে যাত্রীরা সবাই সাঁতরে নদীর পাড়ে উঠেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলার ও মালামাল হেফাজতে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি বাগেরহাট দড়াটানা ব্রিজের নিচ থেকে ছেড়ে মোড়েলগঞ্জের ডেউয়াতলার উদ্দেশে যাচ্ছিল। ছেড়ে যাওয়া ট্রলারটি অতিরিক্ত বোঝাই থাকায় দোয়ানিখাল এলাকায় এসে ট্রলারটি একপাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা সাঁতরে নদীর দু’পাড়ে উঠতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া ট্রলারটি নদীর চরে টেনে আনা হয়। তবে ট্রলারের মালিক খোকন হাওলাদার ও চালক পালিয়ে গেছেন।
বাগেরহাটের বেমরতা ইউনিয়নের চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম মিঠু জানান, ট্রলার ডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে অন্য দুই ট্রলারের সহায়তায় নারী পুরুষসহ প্রায় ৪০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।
বাগেরহাট মডেল থানার এসআই কামরুল ইসলাম ট্রলার ডুবির ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













