এবার ধর্ষণ শেষে নারীকে গলা কেটে হত্যা, ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার!
মাদারীপুরের রাজৈর উপজেলার অজ্ঞাত পরিচয় এক নারীর (২৭) গলা কাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোসেনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয়রা রাজৈর উপজেলার হোসেনপুর পাকা রাস্তার পাশে এক যুবতীর রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশে উরু ও গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও লাশের গলা কাটা ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রথমে ধর্ষণ শেষে উরু ও গোপনাঙ্গে আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













