যুবলীগ নেতার ঘুষের টাকা ফেরত দিলেন এমপি


গ্রাহকদের বিদ্যুৎসংযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের ঘুষ আদায় করেছিলেন স্থানীয় যু্বলীগ নেতা। সেই খবর ফেসবুকে প্রচার হলে টনক নড়ে স্থানীয় সংসদ সদস্যের (এমপি)। বিদ্যুৎসংযোগ স্থাপনের এক অনুষ্ঠানে এসে গ্রাহকদের সেই ঘুষের টাকা ফেরত দিলেন তিনি।
নাটোরের গুরুদাসপুরের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম ইউনুস আলী বাবু। বাবুর নেওয়া ঘুষের টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়ে জনগণের কাছে নায়ক বনে গেছেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। শনিবার নওপাড়া গ্রামে বিদ্যুৎসংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে খামে ভরে সেই টাকা ফেরত দেওয়া হয় গ্রামবাসীকে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৭ গ্রাহকের জন্য এক কিলোমিটার বিদ্যুৎসংযোগের লাইন স্থাপন করে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু স্থানীয় যুবলীগ নেতা ইউনুস আলী বাবু বিদ্যুৎসংযোগ দেওয়ার নাম করে ৪০ জন গ্রাহকের কাছ থেকে আড়াই হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা আদায় করেন। সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ফেসবুক পেজে এক গ্রাহক টাকা আদায়ের বিষয়টি উল্লেখ করেন।
শনিবার রাতে পশ্চিম নওপাড়া গ্রামে বিদ্যুৎসংযোগের উদ্বোধন করতে যান এমপি আব্দুল কুদ্দুস। এ সময় গ্রাহকদের কাছ থেকে আদায় করা টাকা আগে ফেরত দিয়ে পরে বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন তিনি।
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিদ্যুৎসংযোগ উদ্বোধন অনুষ্ঠানে চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, গুরুদাসপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলসহ অন্যরা।
সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের পিএস (ব্যক্তিগত সহকারী) ইব্রাহিম হোসেন জানান, এর আগে বড়াইগ্রাম এলাকার এক ব্যক্তি বিদ্যুৎসংযোগ দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে। বিষয়টি এমপির নজরে এলে ওই ব্যক্তির জমি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













