লঞ্চ থেকে যাত্রী নদীতে, দুই ঘণ্টা পর উদ্ধার


চাঁদপুর-ঢাকার যাত্রীবাহী আল-বোরাক লঞ্চের পেছন থেকে পানি উঠাতে গিয়ে খোরশের আলম (৬০) নামে এক যাত্রী নদীতে পড়ে যান। রবিবার বিকাল ৪টায় তিনি ওজুর পানি বালতি দিয়ে উঠাতে গিয়ে নদীতে পড়ে যান। প্রায় দুই ঘণ্টা ব্যাপক তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টায় সাদিয়া-নাদিয়া নামের একটি ট্রলারের শ্রমিকরা তাকে ধলেরশরী নদী থেকে উদ্ধার করে আল-বোরাক লঞ্চে উঠিয়ে দেয়। আহত খোরশেদকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর ফরিদগঞ্জের গৃদকালিন্দী মিজি বাড়ির খোরশের আলম বিশ্ব ইজতেমা থেকে চাঁদপুরে ফিরছিলেন। তিনি চাঁদপুরগামী আল-বোরাক লঞ্চে আসরের নামাজের জন্য ওজু করতে যান। নদী থেকে পানি উঠাতে গিয়ে হঠাৎ পড়ে যান। এ সময় অপর যাত্রী চাঁন্দা ইসলামপুরের ইলিয়াস তাকে দেখতে পেয়ে দৌড়ে লঞ্চের ৩য় তলায় গিয়ে মাস্টারকে ঘটনাটি জানান। সাথে সাথে লঞ্চটি থামিয়ে পেছন দিকে নিয়ে যাওয়া হয়। পরে নদী থেকে দুই ঘণ্টা পর খোরশেদ আলমকে ট্রলারের শ্রমিকরা উদ্ধার করে লঞ্চে উঠিয়ে দেয়।
এ সময় লঞ্চের উপর থেকে শত শত যাত্রী তাকে দেখার জন্য ভিড় জমান। এ সময় যাত্রী ও লঞ্চের স্টাফরা সেবা করে তাকে অনেকটা সুস্থ করে তুলেন। চাঁদপুরে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













