বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোনের বাড়ি থেকে লাশ হয়ে ফিরল ভাই, পরিবারের দাবি হত্যা

বোনের বাড়ি থেকে লাশ হয়ে ফিরলেন অকৃতদার যতীন্দ্রনাথ হালদার (৫০)। আগৈলঝাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, যতীন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যতীন্দ্রনাথ উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রামের দ্বারিকানাথ হালদারের ছেলে।

শোলক ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম জানান, রবিবার সকালে কর্মস্থল থেকে বাড়ি ফিরে উঠানে হোগলা পেঁচানো অবস্থায় ভাইয়ের লাশ দেখতে পান যতীন্দ্রনাথের বিধবা বোন সোনালীরানি। তখন সোনালীর স্বামীর বাড়ির লোকজন তার ভাইয়ের লাশ বাবার বাড়ি গিয়ে সৎকারের কথা বললে সোনালী ভ্যানযোগে রামেরকাঠি গ্রামে নিয়ে আসেন। খবর পেয়ে রবিবার বিকেলে যতীন্দ্রনাথের বাড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

রবিউল ইসলাম জানান, যতীন্দ্রনাথের ছোট দুই ভাই ভারতে চলে যাওয়ায় তিনি বোনের বাড়িতে থাকতেন। শান্তপ্রকৃতির যতীন্দ্রনাথ মাঝেমধ্যে নিজের বাড়িতে ঘুরতে আসতেন। তার বোন সোনালীরানি আগৈলঝাড়া উপজেলা সদরে ব্র্যাক অফিসে ঝিয়ের কাজ করেন।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. নূরুল ইসলাম জানান, যতীন্দ্রনাথের চোখে ও কানের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই হত্যার কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত