বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাসচাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসচাপায় উপজেলা কৃষি কর্মকর্তাসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানেরহাট এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫)। তার বাড়ি গাইবান্ধায়। এবং দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম মাহান (৪৫)। তিনি মাছের ব্যবসা করেন।

এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী নাইটকোচটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকিরুল ইসলামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে দেবীগঞ্জগামী মায়ের আঁচল নাইটকোচটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে দু’জন নিহত হন।

উপজেলার সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল জানান, কোচের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন কোচটিতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত