ইয়াবা ব্যবসা, ৩ এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ


ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তিন উপপরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল এ সুপারিশ করেন।
অভিযুক্তরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ সজিব, জুয়েল সরকার ও শাহাদাত হোসেন। সজিব ও জুয়েল বর্তমানে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত আছেন। আর শাহাদাত হোসেন চট্টগ্রামে।
সিএমপি পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল জানান, এ তিন কর্মকর্তা চট্টগ্রামে দায়িত্ব পালন কালে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। সিএমপির তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













