বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

মঙ্গলবার বিকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার বিকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, অসময়ে এই বৃষ্টিপাতে সারাদেশে শৈতপ্রবাহ দেখা দিতে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় বাড়তে পারে শীত।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার বিকালে নীলফামারীর সৈয়দপুরে প্রথম বৃষ্টিপাত হয়। রাত থেকে রাজশাহী রংপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত শুরু হয়। লঘুচাপের কারণে দেশের আকাশ সীমানায় প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। এর প্রভাবেই বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি পড়েছে।

এদিকে, শীত আর বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অতিরিক্ত ঠাণ্ডায় বাইরে চলাচল করতে পারছে না উত্তারাঞ্চলের অনেক এলাকার মানুষেরা। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে কর্মজীবী মানুষ। শীত ও বৃষ্টি উপেক্ষা করে যার যার কর্মে যাচ্ছে তারা।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে বুধবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে পাবনা, নাটোর, বগুড়া সিরাজগঞ্জসহ বিভাগের অন্য জেলাগুলোতেও। বিকালে ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত