শনিবার, আগস্ট ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুদে সাংবাদিক যেভাবে টিভিতে কাজ করতে পারবে

নতুন একটি সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান ‘আমরাও পারি চাইল্ড নিউজ অব বাংলাদেশ’ নির্মাণ করতে যাচ্ছে দেশের প্রথম খুদে গণমাধ্যম প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রযোজনা সংস্থা এ আর কিডস মিডিয়া।

প্রতিষ্ঠানটি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সংবাদভিত্তিক অনুষ্ঠানে খেলা, বিনোদন, কৃষিসহ মোট ৩০ জন খুদে সাংবাদিক নেওয়া হবে। তাদের রিপোর্টার ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শেখাতে প্রথমে নিজস্ব প্রশিক্ষক দিয়ে পরে বাংলাদেশ সরকারের সহযোগিতায় আবারও প্রশিক্ষণ দেওয়া হবে।

এজন্য আগ্রহীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। ৯ থেকে ১৭ বছর বয়সী যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে।

লিখিত পরীক্ষা উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষায় সব প্রশ্নই সৃজনশীল থাকবে যে কারণে কোনো বই পড়ার দরকার হবে না।

মৌখিক পরীক্ষায় থাকবে বিভিন্ন বেসরকারি চ্যানেল, জাতীয় সংবাদপত্র, অনলাইন পত্রিকার বিভিন্ন বার্তা সম্পাদক, বার্তা প্রযোজক ও সিনিয়র সাংবাদিকরা।

ভর্তি পরীক্ষার তারিখ : ২৯ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি। চলবে সকাল ৯ টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

পরীক্ষা হবে এ আর কিডস মিডিয়া, ইঞ্জিনিয়ার ভবন আরামবাগ, ঢাকায়।

নাম নিবন্ধন করতে মুঠোফোনে নাম, বয়স, অবস্থান লিখে পাঠাতে হবে ০১৬৭৫৭৭১৪৫৪ নম্বরে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত