পরকিয়ার জেরে ডুমুরিয়ায় এক ব্যক্তি খুন
পরকিয়ার জের ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে প্রভাত মন্ডল (৫৫) ওরফে নালো খোকন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার বিল ডাকাতিয়ায় তার নিজস্ব মাছের ঘের হতে তার লাশ উদ্ধার করেছে ।
এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এ ঘটনায় খোকনের প্রেমিকা তৃপ্তি রানী মন্ডল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলডাকাতিয়ায় তার নিজস্ব মাছের ঘেরের বাসায় গিয়ে অবস্থান করছিলেন প্রভাত কুমার মন্ডল । শুক্রবার সকালে লোকজন ঘেরের বাসার নিচে প্রভাতের বিক্ষত লাশ দেখতে পেয়ে বাড়িতে এবং পুলিশকে খবর দেয়। এই খবর পেয়ে পরে পুলিশ এসে প্রভাতের লাশ উদ্ধার করে।
একাধিক সূত্র জানায়, কোমরাইল গ্রামের অমর মন্ডল স্ত্রী তৃপ্তি রানীর সাথে দীর্ঘদিনের পরকিয়ার জের ধরে দুটি পরিবার ধ্বংসের মুখে পড়ে। এ নিয়ে মারামারি ও মামলার ঘটনাও ঘটেছে।
নিহত প্রভাতের স্ত্রী রিতা রানী মন্ডল বাদী হয়ে শুক্রবার বিকেলে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।
রিতা রানী মন্ডল বলেন, ‘আমার স্বামীর সঙ্গে তৃপ্তি রানীর অবৈধ সম্পর্ক থাকার কারণে আমার সংসার ভেঙ্গে তছনছ হয়ে গেছে। তৃপ্তির খপ্পরে পড়ে জমিজমা, গরু, ছাগলসহ সমস্ত সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছি। শ্রীদাস, তৃপ্তি, তৃপ্তির স্বামী অমর মন্ডলরা তার স্বামীকে হত্যা করেছে।’
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘হত্যার ঘটনাটি রহস্যজনক। তদন্তের স্বার্থে রহস্য প্রকাশ করা যাচ্ছে না। ‘
এদিকে ঘটনায় সঙ্গে জড়িত থাকা সন্দেহে শ্রীদাস মন্ডল (৫৫), তৃপ্তি রানী মন্ডল (৪৮) ও তৃপ্তির স্বামী অমর মন্ডলকে(৫৫) আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













