পবিত্র কোরআন মাত্র ৭ মাসে মুখস্থ করল যে কিশোরী!


১২ বছর বয়সী এক কিশোরী মাত্র ৭ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন হেফজ করে সবাইকে বিস্মিত করে দিয়েছেন। হাদিল সাইয়্যিদ আল সিদাভি নামের ওই কিশোরীর জর্ডানের নাগরিক। তার এমন কীর্তি নিয়ে ইতিমধ্যে দেশটির পত্রিকায় প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন।
জর্ডানের আল রামসা শহরের আবিদাজানা নামক একটি মাদরাসার ছাত্রী হাদিল সাইয়্যিদ। সে নিজের দৃঢ় চেষ্টা ও কঠোর অধ্যবসায় মাত্র ৭ মাসে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হন।হাদিল বলেন, আমি আসলে জানি না, কীভাবে কী হয়েছে। শুধু এতটুকু বলতে পারি, আমি ক্লান্ত হইনি। কোরআন মুখস্থ করতে পেড়ে আনন্দিত আমি।
জর্ডানের এ কিশোরীর ইচ্ছা ভবিষ্যতে কোরআনের শিক্ষক ও গবেষক হওয়ার।
উল্লেখ্য, এর আগে জর্ডানে ৮ বছরের নুর আবুল লাইল নামের এক কিশোর কোরআন হেফজ করে সর্বকনিষ্ঠ হাফেজের খ্যাতি অর্জন করেছেন। এবার হাদিলের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস খুব দ্রুতই সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে দেশটির এক শিক্ষা কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন


ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন













