বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায়, এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হেফজ বিভাগের শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটি, জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, এ ঘটনায় মামলা দায়ের হলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত শিক্ষক। তবে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানালো পুলিশ।

গত ১৮ জানুয়ারি ভয়-ভীতি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তল সুহিলপুর উলুমে শরীয়াহ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে একটি নির্জন কক্ষে ডেকে নেয় শিক্ষক খালিদ সাইফুল্লাহ। স্বজনদের অভিযোগ, এ সময় ওই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন চালায় সে।

বিষয়টি ধামাচাপা দিতে শিশুকে আটকে রাখে মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার চারদিন পর, মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, শিশুটিকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায়, গত ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় একটি মামলা করে নির্যাতিত শিশুর পরিবার। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত