বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ

৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক চলছে। পাসপোর্ট যাত্রীরাও চলাচল করছেন স্বাভাবিক নিয়মে।

বুধবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে জানিয়েছেন দু’পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, প্রজাতন্ত্র দিবসে ভারতে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। বন্ধের বিষয়টি ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ কাস্টসম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি চলবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু জাহেদ মিয়া জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে পত্র দিয়ে সোমবার বিকেলে তাদের জানানো হয়। ফলে মঙ্গলবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি হবে না। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টমস হাউসের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। বন্দরে মালামাল লোড আনলোডসহ পণ্য খালাস স্বাভাবিকভাবে হচ্ছে। বুধবার থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য চলবে।

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় উভয় দেশের বন্দরে পচনশীল পণ্যের ট্রাকসহ শত শত শিল্পকারখানার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত