বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রলারের অবস্থান শনাক্ত, খোঁজ মেলেনি যাত্রীদের

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া রবিন নামের ট্রলারটি তিন দিন পর পাওয়া গেছে। তবে শিশুসহ ৮ যাত্রীর খোঁজ এখনো মেলেনি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মাঝেরচর এলাকায় মাঝনদীতে প্রায় ৪০ ফুট গভীরে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।

নিখোঁজ যাত্রীরা হলেন- ফাহিম (২০), মানিক (৪), রতন (২), নারগিস (৩০), শাহজাদী (২০), আলেয়া (২৬), সিয়াম (৮) ও স্বর্ণা (৪)। তাদের বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।

নৌবাহিনীর ডুবুরি, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিআইডব্লিউটিএ’র যৌথ উদ্যোগে যাত্রী ও ট্রলারের সন্ধান করা হয়। ট্রলারটি থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের কাউকে পাওয়া যায়নি। ট্রলারটির জায়গা চিহ্নিত করে এদিন উদ্ধার কাজ অসমাপ্ত রেখে চলে আসেন উদ্ধারকারীরা। সন্ধান পাওয়া ট্রলারটি তোলার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাহফুজ উল আলম সজল জানান, দুর্ঘটনাস্থল মাঝেরচরে মেঘনা নদীতে প্রচণ্ড স্রোত ও গভীরতা অনেক। স্রোতের কারণে নিখোঁজ যাত্রীদের কাউকে ট্রলারে কিংবা এর আশপাশে পাওয়া যায়নি। ডুবুরিরা যথেষ্ট চেষ্টা করেছেন।

জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারটির বৈধ কাগজপত্র ছিল না। ট্রলারটির মালিক কাদের সর্দার। তার বাড়ি চরভাঙ্গা এলাকায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে হাইমচরের তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে রবিন নামের ট্রলারটি ঈশানবালার দিকে যাত্রা করে। ঘন কুয়াশার মধ্যে ট্রলারটি একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মেঘনায় মাঝনদীতে ডুবে যায়। ট্রলারে থাকা বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও আট যাত্রীর সন্ধান মেলেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত