ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বিচ্ছিন্ন


গাজীপুরের সালনায় ঢাকা থেকে রাজশাহীগামী একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বিষয়টি জানিয়েছেন।
দাদন মিয়া জানান, আজ শুক্রবার সকাল ৯টার দিকে এই ট্রেনটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা বিকল হয়ে যায়। গাজীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
এএসআই আরো জানান, উদ্ধারকারী দলটি ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি মেরামতের পর আবারো রাজধানীর সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













