বাউফলে এক শিশুকে কুপিয়ে হত্যা
পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের খাসের হাওলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সুইটি (৭) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ৮ টায় এঘটনা ঘটেছে।
সে পশ্চিম বটকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, হারুন মৃধার সাথে চাচা হালিম মৃধার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ৭টার দিকে নূর জামাল, ছালাম, রেজাউল ও শাহ আলম নামের চার দুর্বৃত্ত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হারুন মৃধার উপর হামলা করলে তার মেয়ে সুইটি বাবাকে রক্ষা করতে এগিয়ে যায়। এসম্য় দুর্বৃত্তরা সুইটিকে কুপিয়ে হত্যা করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান দ্রুত খুনিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













