বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ

সংসদ সদস্য লতিফের ছবিতে ছাত্রলীগের জুতাপেটা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে সংসদ সদস্য এম এ লতিফের ফেস্টুন লাগানোর ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ সর্বস্তরে তোলপাড় চলছে। নিজ দলের ভেতর থেকেই লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিচারের দাবি উঠেছে।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর শহীদ মিনারে জাগ্রত ছাত্র ও যুবজনতার ব্যানারে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। এতে সংসদ সদস্য লতিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

অনুষ্ঠানে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমুসহ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে লতিফের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বন্দর নগরীর পতেঙ্গা, বিমানবন্দর থেকে আগ্রাবাদ পর্যন্ত বিভিন্ন স্থানে এ সব ফেস্টুন টানান। আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ফেস্টুনে ব্যবহার করা বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডল বঙ্গবন্ধুর হলেও শরীর তাঁর নয়। অন্য কারো শরীরে কম্পিউটার কারসাজির মাধ্যমে মুখমণ্ডল যুক্ত করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত