লক্ষ্মীপুরে বাসচাপায় ছাত্র নিহত


লক্ষ্মীপুরের কমলনগরে বাসচাপায় আবদুল মন্নান (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মন্নান উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় আনন্দ বাজার দারুল ফালাহ কওমি মাদ্রাসার প্রথম জামায়াতের ছাত্র। এদিকে, দুর্ঘটনার পর থেকে এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখায় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আনন্দ বাজার দারুল ফালাহ কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, মন্নান সাইকেল নিয়ে বাড়ি থেকে হাজিরহাট বাজারে যাওয়ার পথে মাইশা পরিবহনের (ঢাকা-জ-১৪-০১২৭) দ্রুতগতির একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













