বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেরপুরে বাঘের আক্রমণে মেয়র আহত, পিটুনিতে বাঘের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর শহরের ষাট কাকড়া গ্রামে গারো পাহাড় থেকে নেমে আসা একটি বাঘের আক্রমণে শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাঈদ আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মেয়র আবু সাঈদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর জেলা হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মেয়র আহত হওয়ার পর গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, বুধবার সকালে পাহাড় থেকে একটি বাঘ নেমে এসে ষাট কাকড়া গ্রামের একটি মেশিন ঘরে অবস্থান নেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজন সেখােন যান।

পরে পুলিশ নিয়ে পৌর মেয়র আবু সাইদও সেখানে যান। এক পর্যায়ে লাঠি দিয়ে তিনি বাঘটিকে খোঁচা দিলে বাঘটি তাকে আক্রমণ করে। তার মাথার ডান পাশে এক অংশের মাংস কামড়ে নেয় বাঘটি। এ ছাড়া শরীরে বিভিন্ন অংশ আক্রমণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত