শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাবনায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পাবনায় এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

বুধবার বিকাল ৩টার দিকে পুলিশ নিহত শিক্ষার্থী রুমানা আকতার রুমী (২৪) লাশ শহরের রাধানগর রথঘর এলাকার বেগম ভিলা ছাত্রীনিবাস থেকে উদ্ধার করে।

নিহত রুমি পার্শ্ববর্তী নাটোর জেলার বেলঘরিয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

রুমির বাবা লুৎফর রহমান বলেন, আমার মেয়ে এডওয়ার্ড কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স প্রথম বর্ষে লেখাপড়ার পাশাপাশি কলেজগেট এলাকার শামিম ফ্লাওয়ার মিলে খণ্ডকালীন চাকুরী করতো। সেই মিল মালিকের শ্যালক মুন মাঝে মধ্যেই তাকে উত্যক্ত করতেন। আমাকে কয়েকবার ফোন করে এই বিষয়টি নিয়ে কথা বললে আমি তাকে চাকুরী ছেড়ে দেওয়ার কথা বলে বাড়ি চলে আসতে বলি। কিন্তু আমি লেখাপড়ার টাকা দিব কিভাবে এই কথা বলে আমার মেয়ে আমাকে বলেছে, স্কয়ারে একটি চাকুরী হওয়ার সম্ভাবনা রয়েছে। হলেই এখান থেকে চলে যাব বাবা। এ কথা বলেই সে কান্নায় ভেঙ্গে পরেন।

তিনি আরও বলেন, আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেনি। সে ৫ ওয়াক্ত নামাজ পরতো। মুনই রুমিকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে বলে দাবি তার। মেয়েকে হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেন তিনি।

নিহত রুমীর মা নাসিমা খাতুন বলেন, আমার ৪ ছেলে মেয়ের মধ্যে রুমি সবার ছোট। সে অনেক ভাল, সব সময় নামাজ কালাম পড়তো। গরীব মানুষ হওয়ার কারণেসে পড়াশুনার পাশাপাশি সেখানে চাকুরী করতো। এ ঘটনার বিচার দাবী করেন তিনি।

নিহতের দুলাভাই কামরুল বলেন, আমরা বার বার ওই ছাত্রী নিবাসে যেতে চেয়েছি, আমাদের যেতে দেওয়া হয়নি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ছাত্রী নিবাসের পাশের লোকজন বলেছে, মেয়েটির পা খাটের সাথে লাগানো ছিল। তাকে হত্যার পর ঝুঁলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে মুনমুন হোসেন মুনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

অপরদিকে, শামীম ফ্লাওয়ার মিল কতৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলেনি, তারা বিষয়টি এড়িয়ে যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, এ খবর পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে লাশের ময়না তদন্ত ছাড়া কিছুই বলা সম্ভব নয়। ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা। আপাতত থানায় মামলাটি ইউডি হিসাবে গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত