মাদারীপুরে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির শিশু
মাদারীপুরের কালকিনি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। স্থানীয় আলীপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
শুক্রবার অসুস্থ শিশুটিকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির পরিবারের লোকজন জানান, তাদের প্রতিবেশি ইউনুস সরদার বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েটিকে মুখ চেপে ধরে তুলে একটি সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
শিশুর মা জানান, ধর্ষণের পর কাউকে বললে তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ভয়ে কাউকে কিছু বলতে না চাইলেও যখন মেয়েটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে তখন ঘটনা তাদের জানায়।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খন্দকার মাইনুল হাসান বলেন, “প্রাথমিকভাবে আমরা মেয়েটিকে ধর্ষণের আলামত পেয়েছি। প্রচুর রক্তপাত হওয়ার কারণে বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, “আমরা খবর পেয়েই ইউনুস সরদারকে ধরতে এলাকায় পুলিশ পাঠিয়েছি।”
ফরিদপুর মেডিকেল কলেজের আবাসিক কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে আমরা নিবির পর্যবেক্ষণে রেখেছি। আমাদের চিকিসকরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













