অজ্ঞাত লাশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর ঘটনা


চট্টগ্রামে মস্তক এবং হাত পা বিহীন একটি অজ্ঞাত পরিচয়ের লাশের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয়েছে হত্যাকারী চক্রের মূল সদস্য মোহাম্মদ আরিফকে।
পুলিশ জানায়, মস্তকবিহীন লাশটি একটি লাইটারেজ জাহাজের মাস্টার মহসিনের। নগরীর হালিশহর থানার এলাকা থেকে তাকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পরে মোটা অংকের মুক্তিপণ দাবী করে না পেয়ে হত্যা করা হয়।
কিন্তু মহসিনকে হত্যার বিষয়টি পুলিশ কিংবা তার স্বজনরা জানত না। স্বজনদের ধারণা মহসিন বেঁচে আছেন এবং যেকোনো সময় তাকে ছেড়ে দেবে সন্ত্রাসীরা।
এদিকে গত ১৮ জানুয়ারী পুলিশ বন্দর থানার সল্টগোলা এলাকার একটি স্কুলের পাশ থেকে বস্তাবন্দি হাত-পা এবং মাথা বিহীন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে। এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ আরিফ নামে একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় এ লাশটি লাইটারেজ জাহাজের অপহৃত মাস্টার মহসিনের লাশ। তারা মহসিনকে অপহরণের পর হত্যা করেছে।
সিএমপি পতেঙ্গা থানার ওসি তদন্ত জাবেদ মাহমুদ জানান, অজ্ঞাত লাশের তদন্তের সুত্র ধরে আরিফকে শুক্রবার গ্রেফতারের পর সে চাঞ্চল্যকর হত্যার স্বীকারোক্তি দিয়েছে। তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে মহসিন হত্যাকাণ্ডের ঘটনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













