‘পুলিশ অপরাধ করলে কঠোর শাস্তি’


পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা কাজ করেন। সাধারণ মানুষের জীবনমাল নিয়ে ছিনিমিনি খেললে, সে পুলিশ হলেও ছাড় নেই। কঠোর শাস্তি পেতে হবে।
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে রোববার বিকেলে বিশ্ব জাকের মঞ্জিলের উরশ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ অপরাধ করলেও তার বিরুদ্ধে বিচার বিভাগীয় ও সিভিল মামলা এবং শাস্তি হচ্ছে।
দেশে জঙ্গি দমনে পুলিশ সফল দাবি করে তিনি বলেন, পুলিশ জঙ্গি দমনে সফল না হলে দেশে ইরাক, পাকিস্থান ও সিরিয়ার মতো অবস্থা বিরাজ করত। জঙ্গিবাদে বিশ্বাসীরা বিদেশি সাহায্যপুষ্ট এবং সংখ্যায় সীমিত। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের মোকাবেলা করা হবে।
আসন্ন আন্তর্জাতিক ভাষা দিবস প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও নিরাপত্তা জোরদার রয়েছে।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার শামসুল আলমসহ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
পরে ডিআইজি পীরজাদা ও জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মোস্তফা আমীর ফয়সাল বলেন, উরশে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে মানুষে মানুষে সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখছে।
সাক্ষাৎকালে জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়া উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













