সেনা সদস্য হাতুড়ি দিয়ে পা ভেঙে দিল চাচার


আয়েজ উদ্দিনের দুই পায়ের তলায় পেরেক ঢুকিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে তার ভাতিজা সেনাসদস্য লিটন মিয়া। নির্মম নির্যাতনের ফলে আয়েজ উদ্দিন (৫০) পঙ্গু হতে বসেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সেনা সদস্য লিটন মিয়া ও তার সহযোগীরা আয়েজ উদ্দিনের দুই পায়ের তলায় হাতুড়ি দিয়ে পেরেক ঢুকিয়ে দেয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে। হাসপাতালের চিকিৎসক তার পায়ের তলা থেকে পেরেক বের করলেও হাতুড়ি দিয়ে আঘাত করায় তার পায়ের হাড় অসংখ্য জায়গায় ভেঙে গেছে।
সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে আয়েজ উদ্দিন গুরুতর অবস্থায় গত এক সপ্তাহ ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আয়েজ উদ্দিন জানান, জমি নিয়ে তার ভাই দেলবর হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তার আপন ভাতিজা সেনাসদস্য লিটন মিয়া ও তার সহযোগীরা একই গ্রামের নাদু মিয়ার বাড়িতে তাকে আটক করে। এরপর তার হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পায়ের গোড়ালির দিকে তালুতে পেরেক ঢুকিয়ে দেয়। এছাড়াও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পা থেকে দুটি পেরেক বের করে এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ডা. নরেশ রায়ের তত্ত্বাবধানে আয়েজ উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানান, আয়েজ উদ্দিনের দুই পায়ে গুরুতর জখম ছাড়াও কয়েক স্থানে হাড় ভেঙে গেছে।
এ ঘটনায় আয়েজ উদ্দিনের জামাই আনিছুর রহমান বাদী হয়ে সেনা সদস্য লিটন মিয়াকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রধান আসামি সেনা সদস্য হওয়ায় তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













