শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহীর পবার দর্শনপাড়া গ্রামে মোবাইল চোর সন্দেহে হাসান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার তোজবুলের ছেলে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহতের পিতা তোজবুল জানান, তার ছেলে হাসান শহরে রিকশা চালায়। আজ দুপুরে দর্শনপাড়া ইউনিয়নের ওয়াজেদ মেম্বার মোবাইল ফোনে জানায় যে তার ছেলে হাসানকে মোবাইল চোর সন্দেহে বেঁধে রাখা হয়েছে। এ খবর শুনে তিনি বাড়ি থেকে ঘটনাস্থলে রওনা দেন। তার কিছু পরে তিনি জানতে পারেন যে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

এ ব্যাপারে পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত